করোনাভাইরাস পরীক্ষা ল্যাব বানিয়েছে অ্যালফাবেট

১৩ আগষ্ট, ২০২০ ১১:২১  
প্রতিদিন হাজার হাজার করোনাভাইরাস পরীক্ষার মাধ্যমে ফলাফল দ্রুত সরবরাহ করার লক্ষ্যে এবার ল্যাব বানিয়েছে অ্যালফাবেটের জীববিজ্ঞান বিভাগ ভেরিলি। সাউথ স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ার গুগল ক্যাম্পাসেই স্থাপন করা হয়েছে ল্যাবগুলো। প্রাথমিকভাবে অ্যালফাবেটের ‘হেলদি অ্যাট ওয়ার্ক’ প্রোগ্রামের গ্রাহকদের জন্য এই ল্যাবে পরীক্ষা চালাবে ভেরিলি। প্রকল্পের মাধ্যমে মানুষকে কার্যালয় বা ক্যাম্পাসে ফেরাতে ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুলগুলোকে সহায়তা করবে ভেরিলি। “দ্রুত ফলাফল সরবরাহ করতে বিশেষ সেবায় নজর রেখেই তাই ল্যাবগুলো প্রতিষ্ঠা করা হয়েছে” বলে জানিয়েছেন ভেরিলির প্যাথলজি বিভাগের প্রধান ডেব হ্যাঙ্কস।